Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জের হরিরামপুর শহীদ মীর কাসেমের কবর জিয়ারত 

Bangla FMbyBangla FM
৫:১১ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের হরিরামপুর শহীদ মীর কাসেমের কবর জিয়ারত করেন তার ছোট ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মানিকগঞ্জে শহীদ মীর কাসেম আলী প্রতিষ্ঠিত মসজিদের পাশে বাবার কবর জিয়ারত করেন ব্যারিস্টার আরমান । এসময় আরমান বলেন, ফ্যাসিস্ট ও মানবতাবিরোধীদের বিচার বাংলাদেশে হতেই হবে। যাতে পুরো পৃথিবী সঠিক বিচার দেখতে পারে।

আয়নাঘরের যে নির্যাতন তার চেয়ে হয়তো মৃত্যু ভালো। কোনো মানুষ অন্য মানুষকে এমন নির্যাতন করতে পারে তা ভাবাও যায় না। আমি যতবার প্রশ্ন করেছি যে, কেন আমাকে আটকে রাখা হয়েছে, কী আমার অপরাধ? প্রতিবারই বলা হয়েছে ওপরের নির্দেশে আমরা কাজ করছি।

আমাকে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক গুম করা হয়েছে।

কবর জিয়ারতের পর চালা আহমাদিয়া সুলতানিয়া সামসুল উলুম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মসজিদে জুমার নামাজ আদায় করার পর তিনি বলেন, আমার বাবার মামলায় আমি একজন নিয়োজিত আইনজীবী ছিলাম। ওই মামলার একদম শেষ পর্যায়ে যখন শুনানি চলছে। ফাঁসি কার্যকরের ঠিক দুই-তিন দিন আগে আমাকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং আট বছর আমাকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। ওই আট বছর আমি জানতে পারিনি আমার বাবার কী হয়েছে। আমার পরিবার জানতে পারেনি আমি কি বেঁচে আছি না মারা গেছি। ছাত্রদের বিপ্লবের পর আমাকে মুক্ত করা হয়। এরপর আমি জানতে পারি বাবাকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছে।

আমি আয়নাঘর থেকে বের হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল। আমি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলাম। দেশে ফিরে আমি মানিকগঞ্জ আসি আমার বাবার কবর জিয়ারতের জন্য। মানিকগঞ্জ জেলা আমার বাবার অন্তরের জায়গা। আর এখানেই শুয়ে আছেন আমার বাবা। মানিকগঞ্জ নিয়ে তার অনেক পরিকল্পনা ছিল। এই মানিকগঞ্জকে একটি আধুনিক নগর হিসাবে তৈরি করার জন্য স্বপ্ন দেখতেন। তিনি স্বপ্ন দেখতেন মানিকগঞ্জকে স্যাটেলাইট সিটি হিসেবে তৈরি করবে এবং মানিকগঞ্জ থেকে তিনি রাজধানীতে অফিস করবেন।

পরে তিনি হরিরামপুরে তার বাবা প্রতিষ্ঠিত ইসলামিক টাস্ট্র ঘুরে দেখেন এবং টাস্ট্র কার্যালয় উদ্বোধন করেন।

Tags: সর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম