Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাষা শহীদদের প্রতি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা 

Bangla FMbyBangla FM
৬:৩৭ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কবি নজরুল কলেজ প্রতিনিধি: 

একুশের প্রথম প্রহরে কবি নজরুল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকালে কনকসাসের আহ্বায়ক শাহিন আহমেদ ও সদস্য সচিব শ্রাবণী কবির এ্যামি এর নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

এসময় কনকসাস’র আহ্বায়ক কমিটি সদস্য, পার্থ সাহা, রেজাউল ইসলাম রেজাসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, ‘‘১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির দিনে ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ এ দাবিতে বাঙালিরা যখন রাজপথে নেমে এসেছিল, তখন পাকিস্তানিরা তার জবাব দিয়েছিল বুলেটের মাধ্যমে। বাংলার দামাল ছেলেরা মাতৃভাষা বাংলার জন্য বুকের তাজা রক্তে রাজপথ করেছিল রঞ্জিত। সেই রক্তের ছোঁয়া পেয়ে আশ্চর্য দ্রুততায় গোটা জাতি জেগে উঠেছিল তার শেকড়ের টানে।

কলেজ সাংবাদিক সমিতির সদস্য সচিব শ্রাবণী কবির এ্যামি বলেন, পাকিস্তানিদের সৃষ্টি করা সাম্প্রদায়িকতা তাতে কোন বাদ সাধতে পারেনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি সেদিন এক হয়ে একটিই প্রতিজ্ঞা করেছিল- মায়ের ভাষার সম্মান রাখবই, নিজের সংস্কৃতিকে ধারণ করবই।বাংলা আমার প্রাণের সম্পদ। এ তাই মহান একুশের প্রহরে বাংলা ভাষার মর্যাদা রক্ষাই হোক এ সময়ের তরুণ প্রজন্মের অঙ্গীকার।

এর আগে সকাল ৯টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিয়া ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে বিভিন্ন বিভাগ, কর্মচারী সমিতি, ছাত্রদল , ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন , ছাত্র অধিকার পরিষদ, নজরুল বিতর্ক অঙ্গন, বিএনসিসি, রোভার স্কাউট, বাংলা সাহিত্য পরিবার, সাহিত্য সংসদ, বাঁধনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম