Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতীয় দল নিয়ে আশ্বিনের ‘অস্বস্তি’

Bangla FMbyBangla FM
২:২১ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in খেলাধুলা
A A
0

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন রবিচন্দ্রন আশ্বিন। দলে পাঁচ স্পিনারের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এই তারকা স্পিনার।

চ্যাম্পিয়নস ট্রফির দলে ভারতের বোলিং বিভাগে আছেন পাঁচ স্পিনার। তারা হলেন- রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’–এ চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে মন্তব্য করেন অশ্বিন।

‘আমি বুঝতে পারছি না আমরা কেন এত বেশি স্পিনার দুবাইয়ে নিয়ে যাচ্ছি। ৫ স্পিনারকে দলে জায়গা দিয়েছি, জয়সোয়ালকে বসিয়ে রেখেছি। হ্যাঁ, এটা ঠিক যে বাইরে সফরে গেলে আমরা ৩–৪ জন স্পিনার নিয়ে যাই। কিন্তু দুবাইয়ে ৫ স্পিনার? আমি জানি না। আমার মনে হয়, দুজন না হলেও অন্তত একজন স্পিনার বেশি হয়ে গেছে।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক বৈরিতার কারণে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। যেখানকার উইকেট খুব বেশি স্পিন সহায়ক নয় বলে দাবি আশ্বিনের। নিজের দাবির পক্ষে যুক্তি দেখিয়েছেন তিনি।

‘কুলদীপ যাদব তো খেলবেই। তাহলে বরুণের জন্য কীভাবে জায়গা বের করবেন? সে বোলিং ভালো করে। দুজনকে একসঙ্গে খেলানো যায়। যেটা আমার কাছে ভালোই মনে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে দুবাইয়ে বল কি খুব বেশি টার্ন করে? কিছুদিন আগে আইএলটি–টোয়েন্টি শেষ হলো। তখন তো দুবাইয়ে বল তেমন একটা টার্ন করতে দেখলাম না। দলগুলো ১৮০ রানও খুব সহজে তাড়া করেছে। (ভারতের চ্যাম্পিয়নস ট্রফির) দল নিয়ে আমার অস্বস্তি হচ্ছে।’

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু ভারতের। গ্রুপ পর্বে রোহিত শর্মাদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাবধান, জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না: ডা: শফিকুর রহমান
  • “মামলা না ছাড়লে তোমার খবর করে ফেলবো”
  • ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
  • ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
  • আজ কথাশিল্পী হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম