Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরুর আগেই লাখো ভক্তের সমাগম

Bangla FMbyBangla FM
২:১৩ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরি (কু.ছে.আ) চার দিনব্যাপী ওরস উপলক্ষে আসতে শুরু করেছে ভক্তরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে জুমার নামাজ আদায় করা হয়।
ওরসে থাকছে রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গা, থাকছে বাড়তি নিরাপত্তা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ওরস।

ওরস উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে লাখো আশেকান ও জাকেরানরা সমবেত হচ্ছেন সেখানে। ওরস উপলক্ষে দরবার শরিফের পক্ষ থেকে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে।

প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ওরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নিবেন।

নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এছাড়াও রয়েছে ওয়াচ টাওয়ার।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের মতো এবছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে উপস্থিত হচ্ছেন। ওরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

তিনি বলেন, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ওরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাত প্রদান করবেন।

আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী (কু.ছে.আ) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই ওরস।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম