Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বিএনপির সম্মেলন: নাসের রহমানের কঠোর হুঁশিয়ারি

Bangla FMbyBangla FM
৩:৪২ pm ১২, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

আওয়ামী লীগ এখন মৃত দল,তাদের নেত্রীই দলকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন— এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের আশঙ্কায় সরকার দেশ ছেড়ে পালিয়েছে এবং এখন বিদেশ থেকে ষড়যন্ত্র করছে।

বুধবার (১২ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নাসের রহমান বলেন,“গত ১৫ বছরে জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। সেই অর্থ এখন রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করা হচ্ছে। তাই এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”  

সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন রানু মিয়া, সাধারণ সম্পাদক মীর শামীম আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. মখলিছুর রহমান খালিছ। মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।  

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মো. ফখরুল ইসলাম,বকসী মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আয়াছ আহমদ।  

সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বদরুল আলম এবং যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আহমেদ।  

এসময় নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম