Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব

Bangla FMbyBangla FM
৫:৫১ am ১৪, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক :

মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব অনেক আগে থেকেই বলে আসছে, এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন একটি সঠিক সিদ্ধান্ত।

তবে শুধু নির্বাচনের সময়সূচি ঘোষণাই যথেষ্ট নয় বলে মনে করেন আল্লামা ইমাম হায়াত। তার মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি উপদেষ্টা পরিষদকে অবশ্যই দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত রাখতে হবে।

তিনি সতর্ক করে বলেন, উপদেষ্টা পরিষদে যদি দলীয় ব্যক্তি থাকেন, তাহলে নির্বাচনকালীন সরকার দলনিরপেক্ষ হবে না এবং তার ফলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বর্তমান বুথভিত্তিক ভোট প্রদান পদ্ধতিকে ‘সেকেলে’ ও ‘অসুরক্ষিত’ আখ্যা দিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, দেশের ভেতরে ও বাইরে প্রায় অর্ধেক নাগরিক এই পদ্ধতিতে ভোট দিতে পারেন না। তাই সময় এসেছে মোবাইল ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন আয়োজনের।

তিনি আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব চাইছে এমন একটি প্রযুক্তিনির্ভর, সবার জন্য অংশগ্রহণযোগ্য এবং নিরাপদ নির্বাচন পদ্ধতি, যা দেশীয় ও প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করবে।

Tags: ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাবধান, জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না: ডা: শফিকুর রহমান
  • “মামলা না ছাড়লে তোমার খবর করে ফেলবো”
  • ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
  • ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
  • আজ কথাশিল্পী হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম