Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝুঁকিতে সিলেট-আখাউড়া রেলপথ: যাত্রীদের আতঙ্ক

Bangla FMbyBangla FM
৪:৩২ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস:

সিলেট-আখাউড়া রেলপথ একসময় ছিল নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম, কিন্তু দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে এটি এখন বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে শ্রীমঙ্গল থেকে কুলাউড়া পর্যন্ত রেললাইন ও সেতুগুলো ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

চুরি হয়ে যাওয়া নাট-বোল্ট,হুক ও ক্লিপের কারণে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ট্রেন চলাচলের সময় লাউয়াছড়া বনের ভেতর প্রায়ই থেমে যায়,আর কুলাউড়া থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ১০টিরও বেশি সেতু মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

শ্রীমঙ্গল,কমলগঞ্জ ও মৌলভীবাজারের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ট্রেনে আসা ভ্রমণপ্রেমীরা রেলপথের বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়ছেন। ধীরগতি ও অনির্ধারিত বিরতির ফলে তাদের যাত্রা হয়ে উঠছে কষ্টকর।

প্রতি মাসে ঢাকায় যাতায়াত করা ব্যবসায়ীরা জানান,সিলেট-শায়েস্তাগঞ্জ রেলপথ এতটাই নাজুক যে ট্রেন প্রায়ই থমকে যায়। পরিত্যক্ত স্টেশনগুলো চালু না করায় দুর্ভোগ আরও বেড়েছে।

রেলওয়ের কুলাউড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হক সোমবার (২৪ ফেব্রুয়ারী) জানান,’চুরি যাওয়া যন্ত্রাংশ পুনরায় লাগানোর কাজ চলছে’।

শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ বলেন,’ঝুঁকিপূর্ণ সেতুগুলো পর্যায়ক্রমে মেরামত করা হচ্ছে,তবে লাউয়াছড়া বনাঞ্চলে ট্রেন চলাচলে কিছু সমস্যা হয়’।

যাত্রী-পর্যটক সহ জেলার সচেতন নাগরিকরা দাবি করছেন,’অবিলম্বে রেলপথ সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। দ্রুত ব্যবস্থা না নিলে যাত্রীদের জীবন ঝুঁকিতে থাকবে এবং পর্যটনশিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে’।

Tags: যানবাহন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম