সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান মহোদয় পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন,পিপিএম- সেবার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি,গ্রেফতারী পরোয়ানা তামিল,আসামি গ্রেফতার,মাদক ও চোরাচালান উদ্ধার,ক্লু-লেস মামলা উদঘাটন,ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্তোষজনক পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার প্রদান করা হয়।

