Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“গুণীজনরা জাতির প্রদীপ, শিক্ষার্থীরা তাদের পথের দিশারি”:শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

Bangla FMbyBangla FM
৭:০০ am ১৪, জুন ২০২৫
in জাতীয়
A A
0
বৌদ্ধ সম্প্রদায়ের দেড়শ বছরের প্রাচীন শীর্ষ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে ২৫৬৯তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন, গুণীজন ও কৃতি শিক্ষার্থি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার।

বৌদ্ধ সম্প্রদায়ের দেড়শ বছরের প্রাচীন শীর্ষ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে ২৫৬৯তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন, গুণীজন ও কৃতি শিক্ষার্থি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার।

উৎফল বড়ুয়া:  

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন- গুণীজনরা হচ্ছেন দেশ ও সমাজের অগ্রণী প্রদর্শক আর শিক্ষার্থিরা হচ্ছেন সে পথের পথিক। উভয়দের সম্মান জানিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আজ যে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো তা সত্যিই অনুকরণীয়। তিনি বলেন-  শিক্ষা মানুষকে  বিনয় করে সকলের মধ্যে শিক্ষার ছোঁয়া পড়লে সমগ্র বাংলাদেশ পরিবর্তন হতে বেশি সময়  লাগবে না। প্রকৃত শিক্ষা যে অর্জন করেছে সে কখনো অহংকারী হবেনা , সে কখনো দাম্ভিক হবেনা সেগুলো পরিহার করে নম্র ও বিনয়ী হবে। শিক্ষা মানুষকে বিনয় করে। একজন ছাত্র যদি শিক্ষক ও পরিবারের মধ্যে থেকে সঠিক শিক্ষা পায় সে ছাত্র কখনো দম্ভ দেখাবেনা সে বিনয়ী হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবেনা। শিক্ষা হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার প্রধান মাধ্যম এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে।

তিনি গতকাল ১৩ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িস্থ অভিজাত হল ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের দেড়শ বছরের প্রাচীন শীর্ষ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র উদ্যোগে মহামানব তথাগত গৌতম বুদ্ধের ২৫৬৯তম ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বৈকালিক ভৈষজ্য সংঘদান, ধর্মসভা, গুণীজন সংবর্ধনা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ ও কৃতি শিক্ষার্থি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন- মহামতি গৌতম বুদ্ধ সুস্পষ্টভাবে জ্ঞান আহরণ ও মূল্যবোধ সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেছিলেন। সেই আড়াই হাজার বছর আগে প্রচারিত গৌতম বুদ্ধের বাণী আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটাতে পারলে প্রত্যেকের বাস্তবজীবন সফল ও সুন্দর হবে। তিনি বলেন আমাদের শিক্ষা পদ্ধতি হতে হবে আনন্দ মুখর। যেখানে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে একজন ভালো মানুষ হওয়ার পথে নিজেকে গড়ে তুলতে পারে।প্রতিযোগিতামুলক শিক্ষা কখনো ভালো মানুষ সৃষ্টি করতে পারেনা।  

তিন পর্বের অনুষ্ঠানে প্রথমে ধর্মীয় পবর্, দ্বীতিয় গুণীজন ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়াম্যানসহ ট্রাস্টিদের সংবর্ধনা, তৃতীয় কৃতি শিক্ষার্থি সংবর্ধনা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার-টিভি শিল্পীরা। বর্ণাঢ্য অনুষ্ঠানে আশির্বাণী প্রদান করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, একুশে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বহু জনহিতকর প্রতিষ্ঠানের জনক, শতবর্ষী বৌদ্ধ ভিক্ষু, অনাথপিতা ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির। তিন পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপসংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া ও বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করতে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন- সকল ধর্ম গোত্র ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। আমি চাই আমাদের কারো মধ্যে হানাহানি থাকবেনা বৈষম্য থাকবেনা সেভাবেই এই দেশকে আমরা সকলের আন্তরিক সহযোগিতায় গড়ে তুলবো। তিনি বলেন এই শহরটা আমাদের সকলের এটিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজ উদ্যোগে পালন করতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বক্তব্য দেন- উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির, সদ্ধর্মনিধি উপসংঘরাজ ধর্মদর্শী মহাস্থবির, অনুষ্ঠানে দেশ ও সম্প্রদায়ে নানাবিধ অবদানের স্বীকৃতিস্বরুপ দেশবরেণ্য প্রতিথযশা ৫ গুণীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত টাঙ্গাইল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও ভাষাসংগ্রামী প্রতিভা মুৎসুদ্দী, একুশে পদক ও বাংলা একাডেমি পদকে ভূষিত বরেণ্য ছড়াকার সুকুমার বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত  লেখক-সাহিত্যিক সুব্রত বড়ুয়া, বহু সম্মাননায় ভূষিত সাহিত্যিক-গবেষক, সংগঠক অধ্যাপক বাদল বরণ বড়ুয়া ও একুশে পদকপ্রাপ্ত, লেখক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া ও বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব স্বপন কুমার চৌধুরী। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, মেজর (অবঃ) ডাঃ অজয় প্রকাশ চাকমা, ব্যাংকার (অবঃ) মং হলা চিং, রাজনীতিবিদ সুশীল চন্দ্র বড়ুয়া, রাজীব কান্তি বড়ুয়া, রুবেল বড়ুয়া ও অধ্যাপক ববি বড়ুয়া।  

 ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, ড. সৌমেন বড়ুয়া ও রুমিলা বড়ুয়া’র সঞ্চালনায় গুণীজনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, দানশীল ব্যক্তিত্ব স্বপন বড়ুয়া চৌধুরী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ভবেশ চাকমা। 

তিন পর্বের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব (অবঃ) ফরেষ্ট রিসার্চ অফিসার অরুন কুমার বড়ুয়া দেবু , বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি, প্রাথমিক জেলা শিক্ষা অফিসার (অবঃ) রিটন কুমার বড়ুয়া ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (অবঃ) ইঞ্জিনিয়ার অসীম কুমার বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভদন্ত বসুমিত্র মহাস্থবির, প্রজ্ঞানন্দ মহাস্থবির, শাসনানন্দ মহাস্থবির,  পরমানন্দ মহাস্থবির, শীলভদ্র মহাস্থবির, প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, ড. ধর্মকীর্তি মহাস্থবির, শাসনশ্রী মহাস্থবির. বিনয়পাল  মহাস্থবির,  বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া। বেতার-টিভি শিল্পী তাপস বড়ুয়ার পরিচালনায় উদ্বোধন সংগীত পরিবেশন করেন সহশিল্পী বৃন্দ। পঞ্চশীল প্রার্থনা করেন সত্যপ্রিয় বড়ুয়া।  

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের বৌদ্ধ সমিতির বার্ষিক প্রকাশনা সংগঠনের প্রকাশনা সম্পাদক রাঙামাটি সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া’র সম্পাদনায় ‘বিশ্বমৈত্রী’ প্রকাশিত হয়। প্রকাশনায় বিশিষ্ট লেখকদের লেখা ছাড়াও গুণীজনদের সংক্ষিপ্ত জীবনী স্থান পায়।

Tags: “গুণীজনরা জাতির প্রদীপশিক্ষার্থীরা তাদের পথের দিশারি”—শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম