Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

Bangla FMbyBangla FM
৬:১৯ am ১২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0


সিলেট
ভারতের মেঘালয়ে খাসিয়া পুঞ্জিতে খাসিয়াদের গুলিতে কুটই মিয়া ওরফে কুটি মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া (মোকামছড়া) গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে।
শুক্রবার নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পেকপাড়া গ্রামের কুটি, হানিফ, জরিফ, আকবর, খোকন, ইসহাক, সোনা মিয়া ভারতের মেঘালয়ে শিংল জেলার লংথ্রাই পুঞ্জি নামের পাহাড়ি বাগানে অনুপ্রবেশ করেন।
এ সময় বাগান মালিক ভারতীয় খাসিয়াদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। খাসিয়ারা সংঘবদ্ধ হয়ে তাদের তাড়াতে গুলি করে। ছয়জন ফিরে এসে খাসিয়াদের গুলিতে কুটির নিহত হওয়ার বিষয়টি জানান। শুক্রবার কুটির স্বজনরা গোপনে লংথ্রাই পুঞ্জি এলাকায় গিয়ে লাশটি শনাক্ত করেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সোর্সের মাধ্যমে বাংলাদেশি নিহতের ঘটনা বিজিবি অবহিত হয়েছে। কিন্তু নিহত বা হতাহতের পরিবারের কেউ বিজিবিকে বিষয়টি জানায়নি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) শিলং ১১০ ব্যাটলিয়নের অধিনায়ক বাংলাদেশি হতাহতের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, বাংলাদেশিরা খাসিয়াদের সঙ্গে কলহে জড়িয়ে পড়লে ধাওয়া খেয়ে দেশে ফিরে যান।

Tags: খাসিয়ানিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থীর পরিচয় মিলল
  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
  • নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম