Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলাল প্রেসক্লাবে চাচার বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৪:১১ pm ২২, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

(জয়পুরহাট) জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে বসতবাড়িতে হামলা, কাটাঁতারের বেড়া ভেঙ্গে জমি দখলের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে। অভিযুক্ত চাচা ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা পূর্বপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে রায়হান আলী। এনিয়ে ২২ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় ক্ষেতলাল প্রেসক্লাবে ভুক্তভোগী রুবি আক্তার ও তার পরিবার সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে রুবি আক্তার লিখিত বক্তব্যে বলেন, আমি রুবি আক্তার ২০১৯ সালে আমার দাদি সাহেরা বেগম ভাসিলা মৌজায় ৪৪৬ দাগে ৪ শতক জমি দলিলমূলে প্রাপ্ত হই। একই দাগে আমার পিতা বারিক ফকির পৈত্রিকসূত্রে দেড় শতক জমি মোট ৫.৫০ শতক জমি ভোগদখলে থেকে নামজারি ও খাজনা পরিশোধ করেছি। জমিটি পূর্বে নিচু ও অনাবাদি অবস্থায় ছিল। স্থানীয় এক প্রভাবশালী আমার জমিটি স্বল্পমূল্যে ক্রয় করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার জমির চারপাশে অন্যের জমি ক্রয় করে। তার জমিগুলো মাটি ভরাট করতে গিয়ে কৌশলে আমার জমিটিও জোরপূর্বক ভরাট করে।

এবিষয়ে স্থানীয়ভাবে শালিশের চেষ্টা ব্যর্থ হয়ে জয়পুরহাট সদর সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দেই। তারা সরেজমিনে এসে তদন্তপূর্বক অবৈধভাবে ভরাটকৃত মাটির মূল্য ঐ প্রভাবশালীকে পরিশোধ করি এবং উভয়পক্ষের উপস্থিতিতে আমার জমিতে হস্তক্ষেপ না করার শর্তে লিখিত আপোষনামা হয়। এরপর সার্ভেয়ারের মাধ্যমে আমার দখলি জমির সীমানা নির্ধারণ করে কাঁটাতারের বেড়া দিয়ে ৭০ টি কলাগাছ রোপন ও পরিচর্যা করতে থাকি। ওই প্রভাবশালী মহল উপায় না পেয়ে আমার পিতার কোনো ছেলে সন্তান না থাকার সুযোগ নিয়ে প্রভাবশালী ওই মহল আমার আপন চাচা রায়হান আলীকে কব্জা করে আমার দখলি জমিতে পুনরায় জবরদখলের চেষ্টা করে। আমার পিতা ও চার বোনের নামে থানায় অভিযোগ করে হয়রানি করে। এমনকি রাতের আধারে আমাদের বাড়িতে ইট পাটকেল ছুড়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এছাড়াও আমার চারবোনের বিরুদ্ধে বিভিন্ন অশালীন বক্তব্যের মাধ্যমে আমাদের হেয় প্রতিপন্ন করছে।

পরবর্তীতে ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে আমার জমির খুঁটি ও কাটাতারের বেড়া ভেঙ্গে কলাগাছ কেটে লন্ডভন্ড করে দিয়েছে। ২২ ফেব্রুয়ারী আমার বাবার বাড়িতে ভাংচুর করা হয়েছে। আমরা নিরুপায় হয়ে থানা পুলিশের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাইনি। এমতাবস্থায় আমি ও আমার পরিবার আতঙ্কিত অবস্থায় আছি।

এবিষয়ে রুবি আক্তারের বাবা বারিক ফকির বলেন, আমি একজন দরিদ্র ভ্যানচালক। আমার কোনো ছেলে সন্তান নেই। আমাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমি এর বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে রায়হান আলী বলেন, ওই জমি আমার বড় ভাই ও ভায়ের মেয়ে দখল করে আছে উল্টা আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করে বেড়াচ্ছে। আমি বাড়ি ভাংচুর বা গাছ কাটিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের
  • তেহরান ও বৈরুতে হামলা, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে
  • শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো
  • কক্সবাজারে ব্যবসায়ী হত্যার ঘটনায় জিসান ও বাদশা আটক
  • দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম