Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর মাখন মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার

Bangla FMbyBangla FM
১:৫২ pm ২২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

ওসমানীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর মাখন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামের তার নিজ বাড়ির পাশের একটি ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের মফিজ মিয়ার ছেলে। 

জানা গেছে, মাখন মিয়া দীর্ঘদিন ধরে আইলাকান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তার মামা আকরম আলীর বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নিজের ধানের ক্ষেত পাহারা দিতে বাইরে যান। এর পর থেকে তিনি আর ঘরে ফিরেননি। অনেক খোঁজাখুজির পর শনিবার সকাল ১১টার দিকে মাখন মিয়ার স্ত্রী স্বামীর লাশ ধানের জমিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে জানালে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

ওসমানীননগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Tags: মাখন মিয়ালাশ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে নেশাগ্রস্ত ছেলেকে জেলে পাঠাতে থানায় বাবা-মা
  • মার্কিন পঞ্চম নৌবহরে প্যাট্রিয়ট রাডার ধ্বংস করল ইরান
  • কালুখালীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
  • বান্দরবানে বন্যার্তদের পাশে জেলা পরিষদ, ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা
  • কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম