Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে মারামারি ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার 

Bangla FMbyBangla FM
৫:০৬ pm ১০, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

ওসমানীনগর প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগরে মারামারির ঘটনায় কয়েছ মিয়া (৪০) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে  উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কয়েছ মিয়া সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও  মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন ওসমানীনগর থানায় মোবারকপুর (গুজাতলী) গ্রামের আব্দুর রশিদের ছেলে লুৎফুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে একটি মারামারি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন কয়েছ মিয়া। 

অন্যন্য আসামীরা হলেন-মোবারকপুর(গুজাতলী) গ্রামের আব্দুল গনি মন্টু মিয়ার ছেলে সমছু মিয়া (৫৫), জিলু মিয়া( ৫৮) ,সমছু মিয়ার ছেলে তামিম আহমদ (২৫), জিলু মিয়ার ছেলে আবির আহমদ (২৩), নাছিম আহমদ (২১)।

এর আগে, গত ৩০ মে দুপুর ২ টার দিকে মামলার বাদী লুৎফুর রহমানে পিতা আব্দুর রশিদ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে আসামীগন অতর্কিত আক্রমণ চালিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

মামলার বাদি লুৎফুর রহমান বলেন, শুনেছি মামলার প্রধান আসামি ওসমানীনগরের চিহ্নিত ডাকাত তোফায়েল আহমদের ভাই কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে  মামলার অনন্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া বলেন, মারামারি মামলার  ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত  ব্যাক্তি থানা হেফাজতে রয়েছে। অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেইজিং সফর ও বাংলাদেশের প্রাপ্তি-অপ্রাপ্তির খতিয়ান
  • ‘নেগেটিভ রেকর্ড’ গড়লেন মুসলেরা,উরুগুয়ের জন্য বড় ধাক্কা
  • হঠাৎ বেড়ে গেল স্বর্ণের দাম
  • মির্জাপুরে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন
  • শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম