Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইতিহাসের মোড় পরিবর্তনের সময়ে” সম্পর্ক জোরদারে বৈঠকে বসলো জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন

Bangla FMbyBangla FM
১০:০৯ pm ২২, মার্চ ২০২৫
in বিশ্ব
A A
0

জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা পূর্ব এশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে এই তিন দেশ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

শনিবার (২২ মার্চ) টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়া, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউল বৈঠক শেষে এসব কথা বলেন।

এটি ২০২৩ সালের পর তিন দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহ্যবাহী কূটনৈতিক মিত্রতার নীতিতে পরিবর্তন আনছেন, যা চীনের জন্য ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের সুযোগ সৃষ্টি করতে পারে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়া বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড়। এই প্রেক্ষাপটে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে বিভাজন দূর করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী। “ইতিহাসের প্রতি আন্তরিক প্রতিফলন ঘটিয়ে আমরা ভবিষ্যৎকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারি।”

ওয়াং আরও বলেন, তিন দেশের সম্মিলিত জনসংখ্যা প্রায় ১.৬ বিলিয়ন এবং তাদের সম্মিলিত অর্থনৈতিক উৎপাদন ২৪ ট্রিলিয়ন ডলারের বেশি। তিনি আঞ্চলিক মুক্ত বাণিজ্য আলোচনা পুনরায় শুরু এবং ১৫ জাতির আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (RCEP) সম্প্রসারণের আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি
  • চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • সংবাদ প্রকাশের পরই করতোয়া নদীতে ভাঙনরোধ কাজ শুরু
  • টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
  • বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম