Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আদালত প্রাঙ্গণে রুপাকে সান্ত্বনা দিলেন কামরুল ইসলাম

Bangla FMbyBangla FM
৯:৩৩ am ১৬, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

টেলিভিশনের ঝলমলে পর্দার বাইরে এখন একেবারে ভিন্ন এক বাস্তবতায় সাংবাদিক ফারজানা রুপা। এক সময়কার আলোচিত এই সংবাদ উপস্থাপক বুধবার আদালতে হাজির হন সাধারণ চেহারায়—পায়ে সাদামাটা স্যান্ডেল, গায়ে ছাপা করা মলিন মেরুন সালোয়ার-কামিজ, মাথায় ছোট্ট খোপায় বাঁধা লাল ব্যান্ড।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা রুপা ও তার স্বামী, সাংবাদিক শাকিল আহমেদ বর্তমানে রয়েছেন কাশিমপুর কারাগারে। তবে নারী ও পুরুষদের জন্য আলাদা ভবন হওয়ায় দীর্ঘদিন একে অপরের সঙ্গে দেখা হয়নি তাদের।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে রিমান্ড ও গ্রেপ্তার সংক্রান্ত শুনানির জন্য একসঙ্গে হাজির করা হয় এই সাংবাদিক দম্পতিকে। কাঠগড়ায় দীর্ঘদিন পর পরস্পরের মুখোমুখি হন রুপা ও শাকিল। এ সময় শাকিলের পরনে ছিল ধূসর-কালো রঙের একটি টি-শার্ট। তারা একে অপরের হাত ধরে কাঠগড়ার পাশে দাঁড়িয়ে কথা বলেন, যেন কিছু সময়ের জন্য হলেও পেয়ে গেলেন মুক্তির স্বাদ।

তাদের আড্ডায় পরে যোগ দেন একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু। তিনি রুপার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। কিছুক্ষণ পর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এগিয়ে আসেন রুপার দিকে এবং স্নেহভরে তার মাথায় হাত রাখেন। এরপর তার সঙ্গেও রুপার কিছুক্ষণ আলাপ হয়।

শুনানি শেষে আদালত একাধিক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইমরান হাসান হত্যাকাণ্ডের মামলায় মোজাম্মেল হক বাবু, শাকিল আহমেদ এবং ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি দনিয়া এলাকায় মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায়ও রুপা ও শাকিলের বিরুদ্ধে গ্রেপ্তার দেখায় আদালত।

শুনানি শেষে তাদের আদালত প্রাঙ্গণের হাজতখানায় নেয়া হয় এবং পরে পুনরায় পাঠানো হয় কারাগারে।

উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুপা ও শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক মামলায় বিভিন্ন সময় তাদের রিমান্ডে নেয়া হয়েছে।

Tags: আদালত প্রাঙ্গণফারজানা রুপাবিতর্কিত বক্তব্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম