Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত একজন

Bangla FMbyBangla FM
৭:১৬ am ০২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি – সুজন আহম্মেদ:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় মহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে শরীফ হাসান (৩৪) নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মিষ্টার (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শরীফ হাসান হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি বনগাঁও গ্রামের ওয়াইজুল হকের ছেলে। আহত মিষ্টার একই উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের হক মাস্টারের ছেলে। বর্তমানে তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে শরীফ হাসান ও মিষ্টার মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বেলুয়া গ্রামের হুমায়ুনের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী মহেন্দ্র গাড়ি তাদের ধাক্কা দিলে শরীফ হাসান গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা জানান, তিনি একজন দায়িত্বশীল ও সৎ শিক্ষক ছিলেন।

Tags: শিক্ষক নিহতসড়ক দুর্ঘটনাহরিপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম