Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গুয়ার হাওরে পর্যটক বাহী হাউজ বোট চলাচলে নিষেধাজ্ঞা জারি 

Bangla FMbyBangla FM
৪:১৭ pm ২৩, জুন ২০২৫
in ভ্রমণ
A A
0

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর  টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকা ও এর আশপাশে পর্যটকবাহী হাউজবোটগুলোর গমনাগমন স্থগিত ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জের রুটিন দায়িত্বরত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম নতুন এই নির্দেশনা জারি করেছেন।

গত মঙ্গলবার রাত ১২টার পর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম তার ফেসবুক আইডিতে জেলা প্রশাসকের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ক্ষতি রোধের লক্ষ্যে ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর সকল কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো। এছাড়া, সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণের সময় জেলা প্রশাসন থেকে প্রদত্ত নিয়ম ও নির্দেশনাসমূহ কঠোরভাবে মানার তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে করণীয় ও বর্জনীয় ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছিল।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সাথে ‘বহুমাত্রিক’ সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ভারতের
  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম