Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তির জন্য আত্মোৎসর্গ—জাতিসংঘ দিবসে এবি পার্টির শ্রদ্ধা ও সম্মান

Bangla FMbyBangla FM
৮:৫৫ am ২৯, মে ২০২৫
in রাজনীতি
A A
0

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে জাতির সেই বীর সন্তানদের, যারা শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে নিজের জীবন উৎসর্গ করেছেন। জাতিসংঘের পতাকাতলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় আত্মোৎসর্গকারী ১৬৮ জন শহীদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি, শত শত আহত সদস্য ও তাদের পরিবারের প্রতি জানানো হয় আন্তরিক সহমর্মিতা।

এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কয়েক দশক ধরে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান বিশ্বজুড়ে স্বীকৃত ও গৌরবজনক। ১৯৮৮ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ৪০টিরও বেশি দেশে শান্তিরক্ষী পাঠিয়ে যে ভূমিকা রেখেছে, তা নিঃসন্দেহে গর্বের বিষয়। সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা যেভাবে জাতিগত সংঘাত, সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে নিষ্ঠা ও পেশাদারিত্বে কাজ করে যাচ্ছেন, তা বহু অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। বর্তমানে জাতিসংঘের নয়টি মিশনে পাঁচ শতাধিক নারীসহ প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।

তাদের এই নিরলস ত্যাগ ও দক্ষতায় বহুবার জাতিসংঘ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা এবং ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদকপ্রাপ্তির মতো সম্মান এসেছে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভাগ্যে। আফ্রিকার সিয়েরালিওনের মতো দেশ যেখানে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, তা বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতার প্রকাশ। শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্বে প্রাণ বিসর্জন দিয়েও বাংলাদেশি সেনারা কখনো পিছু হটেনি—বরং আরও শক্তিশালী ও আস্থাভাজন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতিসংঘের মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সেনা ও পুলিশ সদস্যরা সততা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণে বিশ্বব্যাপী সম্মান কুড়িয়েছেন। স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং মানবিক সহায়তার ক্ষেত্রেও তারা হয়ে উঠেছেন অনন্য। ইউরোপ ও আমেরিকার সামরিক কমান্ডাররাও বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহসিকতা ও পেশাগত দক্ষতায় মুগ্ধ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের এই অনন্য ভূমিকা শুধু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে না, বরং ভবিষ্যতেও এ সুনাম আরও বাড়বে বলেই এবি পার্টি আশাবাদ ব্যক্ত করছে।

Tags: জাতিসংঘ দিবসে এবি পার্টির শ্রদ্ধা ও সম্মানশান্তির জন্য আত্মোৎসর্গ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম