Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদ’ গ্রহণযোগ্য নয়: এনসিপি

Bangla FMbyBangla FM
১২:২৬ pm ২৯, জুলাই ২০২৫
in রাজনীতি
A A
0


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন, রাজনৈতিক সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছে, সেগুলোর বাস্তবায়নের জন্য নির্বাচনের আগেই একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায়, প্রস্তাবিত ‘জুলাই সনদ’ এনসিপি গ্রহণ করবে না।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১ দিনের সংলাপ চলাকালে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাবেদ রাসিন বলেন, “আমরা স্পষ্ট করে বলেছি, আলোচনা বা সম্মত বিষয়ের বাস্তবায়নের জন্য একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক প্রয়োজন। সেটি ছাড়া নির্বাচনের আগে কোনো সনদ গ্রহণ করা হবে না।”

তিনি জানান, কমিশনের পক্ষ থেকে যে ছয়টি সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির কথা বলা হয়েছে, সেগুলোর ওপর আলোচনা না করেই হঠাৎ করে সনদের খসড়া প্রকাশ করা হয়েছে। এনসিপি এ প্রক্রিয়াকে ‘একতরফা’ বলে আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা জানিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে চলমান আলোচনায় ‘র‍্যাংক চয়েজ’ পদ্ধতি নিয়ে সম্প্রতি প্রস্তাব এসেছে, যেখানে বিচার বিভাগ থেকে আরও দুইজনকে যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। জাবেদ রাসিন জানান, এনসিপিসহ অধিকাংশ দল এ প্রস্তাবে সম্মতি দিলেও বিএনপি ও তাদের কয়েকটি সহযোগী দল এতে একমত হয়নি।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী কাঠামো দূর করতে যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে এনসিপি জুলাই সনদে সই করবে কি না, তা দলের ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”

জাবেদ রাসিন পুনরায় জোর দিয়ে বলেন, সংলাপে যেসব ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনোক্রমেই একতরফা চাপিয়ে দেওয়া প্রক্রিয়া এনসিপি মেনে নেবে না।

Tags: এনসিপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম