Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানবপাচারের অভিযোগে যুবক গ্রেপ্তার, ১২ হাজার টাকায় চালাত প্রতারণা

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৪ pm ১৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপারের একটি পাচার চক্র পরিচালনার অভিযোগে ২২ বছর বয়সী এক ভারতীয় নাগরিক দোষী সাব্যস্ত হয়েছেন।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্ত শিভম ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং অবৈধভাবে সীমান্ত পারাপার সমন্বয় করতেন বলে আদালতে স্বীকার করেছেন।

তাঁর দায়িত্বের মধ্যে ছিল কানাডা সীমান্ত থেকে অনুপ্রবেশকারীদের সংগ্রহের জন্য চালকদের ব্যবস্থা করা এবং তাদের নিউইয়র্কের উত্তরাঞ্চল ও প্ল্যাটসবার্গ এলাকার বিভিন্ন হোটেল ও নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া। এই চক্রে প্রত্যেক অংশগ্রহণকারীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হতো।

তদন্তে জানা গেছে, শিভম প্রতিটি চালককে মাথাপিছু প্রায় ১০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২ হাজার টাকা) করে প্রদান করতেন। গত বছরের ২৫ জানুয়ারি তিনি এক অভিযানে ১২ জন ভারতীয় ও ব্রিটিশ নাগরিককে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।

সেই সময় সীমান্ত টহল বাহিনী সন্দেহভাজন দুটি গাড়ি থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। পরে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং অন্যটি নিউইয়র্কের মুরস এলাকায় আটক করা হয়। ওই দুটি গাড়ি থেকে ১২ জনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আদালতের নথিতে বলা হয়েছে, শিভম মানবপাচার চক্র পরিচালনা এবং অবৈধ অভিবাসনে সহায়তার একাধিক অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সাজা ঘোষণা আগামী সেপ্টেম্বর মাসে নির্ধারণ করা হয়েছে।

এ ঘটনায় তার সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন এবং মামলাটি ফেডারেল আদালতে চলমান।

সূত্র: এনডিটিভি

Tags: বিশেষ নিউজমানবপাচারযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিপ্রবিতে হামলার মামলায় কৃষকদল নেতা গ্রেফতার
  • হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • পশ্চিম থেকে একটা বাতাস আসছে: ফজলুর রহমান
  • ময়মনসিংহ-শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম