Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবক আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৬ pm ১০, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Oplus_0

Oplus_0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সের পথরোধ করে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে মোঃ রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পৌর শহরের চর লক্ষীপুর ৭ নম্বর ওয়ার্ডের মোঃ আশরাফ গাজীর ছেলে।

শনিবার (০৯ মে) দুপুরে শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রাইভার কনস্টেবল মোঃ বকুল চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াকান্দী থানা থেকে একটি লাশ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছিলেন।

পথে সদর উপজেলার সজ্জনকান্দা বড় মসজিদ এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে অভিযুক্ত রানার মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রানা কনস্টেবলকে গালিগালাজ করেন। পরবর্তীতে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে অভিযুক্ত রানা অ্যাম্বুলেন্সের গতিরোধ করেন।

এসময় তিনি গাড়ির গেট খুলে কনস্টেবল বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় অভিযুক্ত রানাকে আটক করা হয়। আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মোঃ বকুল চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের ৩৪১, ৩৩২ ও ৩৫৩ ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রানাকে আটক করে থানায় নিয়ে আসে। আহত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা বিজয়
  • মোদি যাকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন, ১০ বছর পর সেই শুভেন্দুই মুখ্যমন্ত্রী
  • মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক
  • দুই মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর
  • আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম