Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জমি দখল চেষ্টা ও সরকারী গাছ কাটার অভিযোগ মুসা মেম্বারের বিরুদ্ধে 

Bangla FMbyBangla FM
৫:২৮ am ২৭, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি 

মোঃআছাদুজ্জামান মিয়া:

বোয়ালমারীতে সরকারী রাস্তার গাছ কর্তন ও গায়ের জোরে অন্যের জমি দখলের চেষ্টার  অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। পৌর সদরের ছোলনা গ্রাম নিবাসী ঐ  মেম্বারের নাম মোঃ মোসাদ্দেক আলী বিশ্বাস ওরফে মুছা মেম্বার। বোয়ালমারী পৌর সদরের  চুকিনগর এলাকায় শনিবার(২৬ এপ্রিল) সড়কের তিনটি খেজুর গাছ কর্তন ও জমি দখল চেষ্টার এই অভিযোগ তুলেছেন মোঃ পলাশ মিয়া নামে ছোলনা গ্রামের অপর এক বাসীন্দা। তার অভিযোগ,চুকিনগর মৌজার ৪৬০ নং দাগের ৪০ শতক জমির মধ্যে ২৯.৭৫ শতক জমির মালিক পলাশ মিয়া গং। বাকি ১০.২৫ শতক জমির মালিক মুসা মেম্বার। দীর্ঘ ২৮ বছর আইনি লড়াইয়ের পর আদালত জমি বন্টনের এ রায় প্রদান করে সরেজমিন প্রতিনিধি পাঠিয়ে ঢাক-ঢোল পিটিয়ে জমি বুঝে দিয়ে যান। কিন্তু মুসা মেম্বার ঐ রায় উপেক্ষা করে এখন পেশিশক্তির বলে ১৫ শতক জমির দখল নেয়ার চেষ্টা করছেন এবং  ঐ জমিতে মাটি ভরাটের লক্ষে জমির সামনে থাকা বড় আকৃতির ৩ টি খেজুর গাছ কর্তন করেছেন। এ বিষয়ে তিনি থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন বলে জানান পলাশ মিয়া। অপরদিকে মোসাদ্দেক আলী গাছ কাটার ঘটনা স্বীকার করে বলেন,আমার জমির সামনের গাছ। প্রয়োজন হয়েছে কেটে ফেলেছি,এখন যা হবার হবে। বিএস খতিয়ান মূলে আমি ১৫ শতক জমির মালিক। বরং তারাই আমার ৫ শতক জমি দখল করে রেখেছে।

Tags: অপরাধজমি দখল চেষ্টাপ্রশাসনসরকারী গাছ কাটার অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম