Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকৃবিতে গবেষণার মানোন্নয়নে ‘ফ্রম রিসার্চ প্রপোজাল টু থিসিস ডিফেন্স’ কর্মশালা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০১ pm ২৭, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

‎বাকৃবি প্রতিনিধি:
‎
‎গবেষণার মানোন্নয়ন, বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার দক্ষতা বৃদ্ধি এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল) থেকে থিসিস ডিফেন্স পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
‎
‎শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ কর্মশালায় মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ৪২ জন স্নাতকোত্তর এবং ২ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
‎
‎আয়োজকরা জানান, স্নাতকোত্তর (এমএস) ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা প্রস্তাবনা (সিনোপসিস) প্রণয়ন, গবেষণা নকশা তৈরি, গবেষণা পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, থিসিস এবং বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার দক্ষতা বৃদ্ধিই এ কর্মশালার মূল লক্ষ্য। একই সঙ্গে একাডেমিক ও গবেষণা তহবিল প্রদানকারী সংস্থার উপযোগী গবেষণা পরিকল্পনা তৈরির বিভিন্ন কৌশলও তুলে ধরা হবে।
‎
‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। কর্মশালায় সভাপতিত্ব করেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাসলিমা খানম।
‎
‎অনুভূতি প্রকাশ করে স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিয়া মোত্তকী বলেন, গবেষণার শুরুতেই রিসার্চ গ্যাপ চিহ্নিত করা, গবেষণার পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে এমন বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। নিজেদের দক্ষ গবেষক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, গবেষণায় যেসব শিক্ষার্থীরা আসতে চায় এ ধরনের আয়োজন তাদের জন্য খুব কাজে দিবে। গবেষণায় নতুন শিক্ষার্থীরা প্রায়ই বুঝে উঠতে পারে না কোথা থেকে শুরু করবে। এই ধরনের কর্মশালা তাদের গবেষণার পথ সহজ করবে এবং দক্ষ গবেষক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
‎
‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. তাসলিমা খানম বলেন, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে হাতে-কলমে গবেষণার বিভিন্ন বিষয় শেখানো হবে। গবেষণা প্রস্তাবনা তৈরি থেকে শুরু করে চূড়ান্ত থিসিস ডিফেন্স পর্যন্ত প্রতিটি ধাপের সঠিক নিয়ম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার কৌশল এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে। সঠিক রেফারেন্স ব্যবহার, গবেষণার ফলাফল উপস্থাপন এবং মানসম্মত গবেষণা প্রকাশে এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণামূলক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের মধ্যে কর্মশালাটি ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করবে সৃষ্টি করবে বলে আশা করছি।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিটস্ট্রোকের আগে শরীর কীভাবে সতর্ক করে
  • প্রচণ্ড গরমে ব্যায়াম বিপজ্জনক হতে পারে! নিরাপদ থাকার উপায় জানুন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনে গবেষক, বিচারপতি ও নীতিনির্ধারকদের অভিমত
  • বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম