Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ২৫, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

পূর্ববর্তী সরকারের আমলে নেওয়া প্রায় ১ হাজার ৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব প্রকল্পের অনেকগুলোর কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হওয়ায় সেগুলো পুরোপুরি বাতিল করাও সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীতে অনুষ্ঠিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পূর্ববর্তী প্রশাসনের অসংখ্য উন্নয়ন প্রকল্প উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এসব প্রকল্পের মধ্যে কিছু বাদ দেওয়া সম্ভব হলেও অধিকাংশের কাজ অনেক দূর এগিয়ে যাওয়ায় সেগুলো নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার ভাষায়, এগুলো এমন অবস্থায় রয়েছে যে না এগুলো বন্ধ করা যাচ্ছে, না সহজে এগিয়ে নেওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অর্থনৈতিক চাপ, অর্থায়ন সংকট এবং স্পট বায়িংয়ের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। একই সঙ্গে প্রচলিত অর্থনৈতিক কাঠামোর বাইরে গিয়ে নতুন দৃষ্টিভঙ্গি ও অর্থনৈতিক মডেল প্রবর্তনের চেষ্টা চলছে।

দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, মৃৎশিল্প, শীতলপাটি ও অন্যান্য ঐতিহ্যবাহী পণ্যের সঙ্গে জড়িত কারিগরদের উৎপাদিত পণ্যের বাজারমূল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পণ্যের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি পেলে কারিগরদের আয় বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Tags: অর্থমন্ত্রীসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রিকশা থেকে প্রাডোতে উঠে কেউ কেউ জুলাই চেতনার ব্যবসা করছেন
  • জামালপুরে ১১ বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল
  • হামের প্রকোপে কাঁপছে দেশ: ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
  • শুক্রবার বেইজিংয়ে তারেক রহমান শি জিনপিং বৈঠক
  • জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম