রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় পরিচালিত অভিযানে মো. ইমরান হোসেন (৩৫) নামে ওই নেতাকে আটক করা হয়। তিনি মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ইমরান হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

