Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফজিলাতুন্নেছা হলে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ, দুই ঘণ্টা পর আবার শুরু

Nuri JahanbyNuri Jahan
৪:০৭ pm ১১, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, ক্যাম্পাস
A A
0

ভোট কারচুপির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রদলের প্রার্থী শেখ সাদি হাসান কেন্দ্রের ভেতরে প্রবেশ করে অনিয়মের অভিযোগ তোলেন। এ সময় ভোটার ও নারী প্রার্থীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় এবং ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।

পরে প্রায় দু’ঘন্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এ বিষয়ে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, ‘মেয়েদের হলে এরকমভাবে ছেলেরা ঢুকে গেলে এখানে মেয়েদের নিরাপত্তা থাকে না। সে একেবারে দ্বিতীয় তলায় চলে গিয়েছিল, আমরা এটার প্রতিবাদ জানাই।

 

ভোটকেন্দ্রে ঘটে যাওয়া এ ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনের সদস্যসচিব জানান, ‘এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। তবে সেটা বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। আমরা পুনরায় ভোট গ্রহণ শুরু করেছি।

 

এদিকে জাকসু ও ২১টি হল সংসদ নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

Tags: ছাত্র নির্বাচন ২০২৫
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম