Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

Nuri JahanbyNuri Jahan
৫:৩৮ pm ১১, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, ক্যাম্পাস
A A
0

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটগ্রহণ পরিচালনার জন্য ৬৭ জন শিক্ষককে পোলিং অফিসার ও সমসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোট শেষে গণনা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে, সেখানেই ঘোষণা করা হবে ফলাফল।

ভোটগ্রহণ চলাকালে ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। এ ছাড়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং গতকাল সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ক্যাম্পাসের সব গেট বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র মীর মশাররফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট খোলা রয়েছে। ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ ছিল।

 

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তবে নির্বাচনে বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করেন, প্রশাসনের যথাযথ প্রস্তুতি ছিল না, পোলিং এজেন্টদের দায়িত্বে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং ক্যাম্পাসে ছাত্রদলের সাবেক নেতাদের প্রভাব লক্ষ্য করা গেছে। নারীদের হলে সাংবাদিকদের প্রবেশেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

অন্যদিকে, অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ও ছাত্রদল সমর্থিত প্যানেল। বিকেল ৪টার আগেই শিক্ষকরা কেন্দ্র ত্যাগ করেন। একই সময়ে ভাসানী হলে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত সংশ্লিষ্ট একটি কোম্পানির মাধ্যমে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে, যা দিয়ে কারচুপির নীলনকশা করা হয়েছে।

 

দিনব্যাপী নানা অভিযোগ ও বর্জনের মধ্যেই শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত জাকসু নির্বাচন। এখন সিনেট হলে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

Tags: ছাত্র নির্বাচন ২০২৫
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম