Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা হবে ‘হাতে’

Nuri JahanbyNuri Jahan
৩:২১ pm ১১, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, ক্যাম্পাস
A A
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা ‘হাতে’ সম্পন্ন হবে।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।

 

এর আগে জানানো হয়েছিল, ভোট গণনায় বিশেষ ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিন ব্যবহার করা হবে।

 

১৯৯২ সালে সর্বশেষ নবম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩টি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টিসহ মোট ২১টি আবাসিক হলের ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২১টি ভোটকেন্দ্রে ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহাকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটকসহ গুরুত্বপূর্ণ এলাকায় অন্তত এক হাজার পুলিশ সদস্য মোতায়ের রাখা হয়েছে।

 

তবে তাদের অধিকাংশই ক্যাম্পাসের বাইরের দিকে অবস্থান করছেন। ভোটকেন্দ্রগুলোয় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসব সিসিটিভি ক্যামেরা দিয়ে কেন্দ্রের পরিবেশ মনিটরিং করা হচ্ছে।

 

জাকসুর জন্য ৩ পৃষ্ঠার, দুটি হল সংসদের জন্য ২ পৃষ্ঠার এবং অন্য হলগুলোর জন্য ১ পৃষ্ঠার ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে।

Tags: ছাত্র নির্বাচন ২০২৫
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম