Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এইচআইভি আক্রান্ত নারীর সফল সিজার করে দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. জেসমিন

Bangla FMbyBangla FM
৬:৫৭ am ০২, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক এইচআইভি (এইডস) পজেটিভ রোগীর সফল সিজারিয়ান অস্ত্রোপচার করে চিকিৎসা খাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. জেসমিন সুলতানা। রবিবার (১ জুন) দুপুর ১২টার দিকে সম্পন্ন হওয়া এই অস্ত্রোপচারে ওই নারী একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সতর্কতার অংশ হিসেবে সিজার শেষে গাইনি অপারেশন থিয়েটার (ওটি) ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের ২৭ আগস্ট একই হাসপাতালে প্রথমবারের মতো এইডস আক্রান্ত নারীকে সিজার করেছিলেন গাইনী বিশেষজ্ঞ ডা. নিলুফার ইসলাম এমিলি।

৩ মাস আগে ধরা পড়ে এইচআইভি পজিটিভ

জানা গেছে, তিন মাস আগে অন্তঃসত্ত্বা অবস্থায় ওই নারী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসেন। তখন তার গর্ভকাল ছিল ৬ মাস। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি গাইনি বিভাগ থেকে কর্তৃপক্ষকে জানানো হলে প্রয়োজনীয় অনুমতি ও প্রস্তুতির মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।

অবশেষে রোববার ডা. জেসমিন সুলতানার নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম অস্ত্রোপচারটি সম্পন্ন করেন।

চিকিৎসকদের মানবিক সাহস ও সফলতা

অস্ত্রোপচার টিমের এক চিকিৎসক জানান, এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম এইচআইভি পজেটিভ রোগীর অস্ত্রোপচারে অংশগ্রহণ। ঝুঁকি থাকা সত্ত্বেও মানবিক দায়িত্ব পালনে অংশ নিতে পেরে তিনি মানসিকভাবে সন্তুষ্ট বলে জানান।

প্রশংসা জানালেন স্বাস্থ্য প্রশাসন

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, “এইচআইভি রোগীর সিজার একটি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। এরপরও চিকিৎসকরা সাহসিকতার সঙ্গে এই কাজটি করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি জানান, দক্ষিণবঙ্গে এটাই দ্বিতীয়বার এমন সফল অস্ত্রোপচার।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, “এইচআইভি আক্রান্ত রোগীর সফল অস্ত্রোপচার করে আমাদের গাইনি বিভাগের চিকিৎসকরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

সংক্রমণ রোধে বিশেষ ব্যবস্থা

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, বিশেষ সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থায় সিজার সম্পন্ন হয়। মা ও নবজাতককে বর্তমানে আলাদা কেবিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মায়ের শরীর থেকে সন্তানের শরীরে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকে, তাই জন্মের আগে মাকে প্রতিরোধমূলক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নবজাতক এইচআইভি পজিটিভ কি না, তা নির্ধারণে কিছু দিন সময় লাগবে।

Tags: #সাফল্যের_গল্প #এইডস #এইচআইভি #সিজার #যশোর_২৫০শয্যা_হাসপাতাল #স্বাস্থ্যসেবা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাওর সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
  • বরগুনার তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
  • মৌলভীবাজার শহরের শ্রী শ্রী কালিবাড়ির নতুন স্থায়ী কমিটি গঠন
  • ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী, হাসপাতালে ভর্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম