Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন: “নাহিদ ইসলামের বক্তব্যের আর ভিত্তি নেই”

Bangla FMbyBangla FM
৭:২০ am ২৭, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে ফের মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শুক্রবার (২৭ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নাহিদ ইসলামের ৭ মার্চের বক্তব্যের এখন আর কোনো ভিত্তি নেই।”

রাশেদ খাঁন লিখেন, “এক সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের বড় চালিকাশক্তি। কিন্তু ৭ মার্চ নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এই প্লাটফর্ম এখন আর আগের জায়গায় নেই।’ অথচ অতিসম্প্রতি এই প্লাটফর্মের একটি কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে এনসিপি (জাতীয় নাগরিক কমিটি) ঘনিষ্ঠ নেতারা ভোটার হন এবং এনসিপির কার্যালয়েই ভোট অনুষ্ঠিত হয়।”

তিনি দাবি করেন, নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে ‘বৈষম্যবিরোধী বা সমন্বয়ক’ পরিচয়টি আবারও কার্যকর হয়েছে, ফলে নাহিদ ইসলামের আগের বক্তব্য অকার্যকর হয়ে গেছে।

রাশেদ আরও বলেন, “পূর্বে এই প্লাটফর্মের কিছু নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় অনেকে এটিকে স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন তা আবারও সক্রিয় করা হয়েছে—যেটি যদি সার্বজনীনভাবে করা হতো, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু এটি এখন পুরোপুরি কুক্ষিগত।”

তার ভাষ্য, এই প্লাটফর্মকে যদি আবারও বিতর্কিত করা হয়, তবে তা আওয়ামী আমলের মুক্তিযুদ্ধ মঞ্চের মতো ঘৃণার পাত্রে পরিণত হতে পারে। “এটি যেন গণঅভ্যুত্থানের অন্যান্য স্টেকহোল্ডারদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে না ফেলে।”

তিনি মন্তব্য করেন, “নাহিদ ইসলামের বক্তব্যে অটল থাকলে সবকিছু বিতর্কের ঊর্ধ্বে থাকত। এখন তা হচ্ছে না।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
  • ইসরায়েলজুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা
  • মোজতবা খামেনি কি সত্যি বেঁচে আছেন, যে তথ্য দিলেন ট্রাম্প
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ট্রাম্প ইরানি নেতাদের হত্যা করেছেন মহান সম্মান হিসেবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম