Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৫ am ১৫, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ইরান তাদের চুক্তিবদ্ধ অঙ্গীকার বাস্তবায়ন না করা পর্যন্ত দেশটির জব্দ করা সম্পদ বা অন্যান্য সুবিধা মুক্ত করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গড়ে ওঠা নতুন সমঝোতা ‘কাজের বিনিময়ে সুবিধা’ এবং পারস্পরিক দায়িত্ব পালনের নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরান চুক্তির শর্ত পূরণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত স্থগিত রাখা সম্পদে প্রবেশাধিকার দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসনের অবস্থান হলো, কোনো ধরনের অর্থনৈতিক বা কূটনৈতিক সুবিধা কেবল তখনই দেওয়া হবে, যখন ইরান চুক্তি বাস্তবায়নের বিষয়ে যাচাইযোগ্য অগ্রগতি দেখাবে।

এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সমঝোতাকে ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার ভিত্তি হিসেবে দেখছেন। তাদের আশা, আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদে তা বিলুপ্ত করার পথ তৈরি হতে পারে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত ৬০ দিনের আলোচনা পর্ব উভয় পক্ষের জন্যই ইতিবাচক হতে পারে। এতে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার এবং নতুন পারমাণবিক সংলাপ শুরু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা যুদ্ধের অবসান, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা অর্জিত হয়।

Tags: ইরানবিশেষ নিউজযুক্তরাষ্ট্রসম্পদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নকশা অনুমোদনের গতি ফিরতেই চাঙা বরিশালের আবাসন খাত
  • মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনে ব্যাপক প্রস্তুতি
  • ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত চালক
  • রাজস্থলীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ কিশোরী
  • ১৫ জুন ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম