যুদ্ধ শুরুর পর ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। এ বিষয়ে দেশটির গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, “অপারেশন এপিক ফিউরি” নামের অভিযানের আওতায় ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই অভিযানে ১৫৫টিরও বেশি ইরানি জাহাজও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।
সেন্টকমের তথ্য অনুযায়ী, অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিভিন্ন সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং নৌবাহিনী ও সাবমেরিন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।
এদিকে, একটি মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরানে ৩ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১ হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক বলে দাবি করা হয়েছে।

