Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১২ গরবিনী মায়ের সম্মাননায় মুখরিত মা দিবস

Bangla FMbyBangla FM
১২:৩৭ pm ১১, মে ২০২৫
in বাংলাদেশ, বিনোদন
A A
0

বিশ্ব মা দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের গর্বের অংশীদার ১২ জন মা’কে ‘গরবিনী মা ২০২৫’ সম্মাননায় ভূষিত করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (১১ মে) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিটি ‘গরবিনী মা’-কে দেওয়া হয় ক্রেস্ট, মেডেল, বিনামূল্যে মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ, উডেন পিকচার ও বিভিন্ন উপহারসামগ্রী।

সম্মাননাপ্রাপ্ত গরবিনী মায়েদের মধ্যে রয়েছেন—

  • মনোয়ারা বেগম (নাসরীন আফরোজ, সচিব, এনএসডিএ-এর মা)
  • রেজীয়া বেগম (বিচারক মো. রেজাউল করিমের মা)
  • মোছা. রেজিয়া খাতুন (প্রফেসর ড. তানজীমউদ্দিন খানের মা)
  • আয়েশা আক্তার (হুসনে আরা শিখার মা)
  • ফরিদা আফরোজা (ডিসি কাজী নুসরাত এদীব লুনার মা)
  • রাজিয়া কাদের (প্রফেসর সরদার এ নাঈমের মা)
  • হাজেরা বেগম (ইঞ্জিনিয়ার এ কে এম সাইফুল বারির মা)
  • রাজিয়া খাতুন (সাংবাদিক মাহফুজুর রহমানের মা)
  • লুৎফুন্নাহার লুৎফা (সঙ্গীতশিল্পী কনার মা)
  • লায়লা রহমান (অভিনেত্রী সুমাইয়া শিমুর মা)
  • কানিজ ফাতেমা (অভিনেতা আব্দুন নূর সজলের মা)
  • শ্রীমতী শৈল বালা (অদম্য মেধাবী বর্ষা রানী বীণার মা)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “মা-ই আমাদের জীবনের প্রথম এবং শেষ আশ্রয়। কোনো সন্তানই মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না। তাই মা দিবসে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক সফল সন্তানের মুখে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথাগুলো ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের হৃদয়।

এই সম্মাননা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি ধারাবাহিক সামাজিক উদ্যোগ, যা মায়েদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক হিসেবে দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tags: ১২ গরবিনী মায়ের সম্মাননায় মুখরিত মা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ ও জামায়াত নেতার পাল্টাপাল্টি অভিযোগ
  • এনডিএম এর নতুন মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম
  • যশোরে ফেনসিডিল মামলায় ট্রাকচালকসহ তিনজনের কারাদণ্ড
  • সিলেটে প্রবাসীর বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে যুবতীসহ আটক ৩
  • বরিশালে আগুনে পুড়ে যাওয়া পরিবারকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম