Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে বিয়ের আসরে ৫০ লাখ টাকা যৌতুক দাবি, বরসহ আটক ২

Bangla FMbyBangla FM
৩:৫৯ am ১৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর মাইজদীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করায় ভরামঞ্চে হট্টগোলের সৃষ্টি হয়। ঘটনার একপর্যায়ে বরসহ দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে পুলিশ বলছে, “আটক নয়, উদ্ধার করা হয়েছে।”

শুক্রবার (১৬ মে) বিকেলে মাইজদীর মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। কনে পক্ষের দাবি, বিয়ের আগেই বর পক্ষ অতিরিক্ত যৌতুক দাবি করলে বিয়ের অনুষ্ঠান বাধাগ্রস্ত হয় এবং দুই পক্ষের মধ্যে মারামারিতে কমপক্ষে ৫ জন আহত হন।

ঘটনার পেছনের গল্প

অভিযুক্ত বর ইকবাল হোসেন (৩৬), পেশায় ড্রাগ সুপার, নোয়াখালীতে কর্মরত এবং গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞায়। কনে একজন অনার্স পড়ুয়া ছাত্রী, যিনি পিতৃহীন এবং তার বিয়ের আয়োজন করেন মামারা।

কনের মামা মো. হিরণ জানান,

“আগেই এনগেজমেন্ট হয়েছিল। শুক্রবার ১১ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে ঠিক হয়। কিন্তু বর হঠাৎ ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং বিয়েতে সাধারণ পোশাকে এসে আত্মগোপন করে। আমরা বরকে একটি রুমে খুঁজে পাই এবং তখনই সে বিয়ে ভাঙার কথা বলে পালিয়ে যেতে চায়।”

বরপক্ষের পাল্টা বক্তব্য

বরের ভাই সোহরাব হোসেন দাবি করেন,

“আমার ভাই যৌতুক দাবি করেনি বা পালিয়ে যায়নি। সে একজন সরকারি কর্মকর্তা—ড্রাগ সুপার। মেয়ে পক্ষ আমাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ দিচ্ছে।”

পুলিশের বক্তব্য

সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন,

“আমরা ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বরসহ দুজনকে থানায় নিয়ে আসি। এটি আটক নয়, বরপক্ষকে উদ্ধার করে আনা হয়েছে।”

বর্তমান অবস্থা

বিয়ে বাতিল হয়ে গেছে এবং দুই পক্ষের মধ্যে পরস্পর দোষারোপ চলছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছে।

Tags: অপরাধব্রেকিংনিউজযৌতুকবিরোধী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম