Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূমিদস্যু জিতুর বিরুদ্ধে প্রতিবাদ;দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Bangla FMbyBangla FM
৬:১২ am ০৭, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

ভূমিদস্যু সাজ্জাদুর রহমান জিতু কর্তৃক গীর্জা পাড়া নিবাসী মৃত সৈয়দ মদচ্ছির আহমদের জমি জালিয়াতি ও ভূঁয়া উত্তরাধিকারী সনদ তৈরির প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও,তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সৈয়দা আখতার বেগম সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সৈয়দা আখতার বেগম জানান,”আমি একজন বয়োবৃদ্ধ মহিলা এবং দীর্ঘদিন যাবৎ ইংল্যান্ডে বসবাস করছি। আমার স্বামী সৈয়দ মদচ্ছির আহমদ ১৯৯৯ সালে মারা যান এবং তার মৃত্যুর পর তার সম্পত্তি আমার,আমার দুই মেয়ে ও এক পুত্রের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল। তবে, আমার স্বামী এবং পুত্রের মৃত্যুর পর তাদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমার স্বামীর ভাইদের ছেলেরা ভুয়া উত্তরাধিকারী সনদ তৈরি করে জমি দখলের চেষ্টা করেছে।”

তিনি আরো বলেন,”সাজ্জাদুর রহমান জিতু ও তার সহযোগীরা ২০১৮ সালে মৌলভীবাজার পৌরসভা থেকে ভূঁয়া উত্তরাধিকারী সনদ তৈরি করেন। তবে, তাদের এই জাল সনদটি মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ বাতিল করে। এর পরও তারা অবৈধভাবে জমি দখল করতে থাকে।”

ভুক্তভোগী আরো জানান,”এরা সব কিছুর জন্য জাল দলিল তৈরি করে, যা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথেষ্ট প্রমাণ। আমি চাই, এই প্রতারণা এবং জালিয়াতির জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এভাবে অন্যের সম্পত্তি দখল করতে সাহস না পায়।”

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা করা হয়েছে এবং স্থানীয়দের মাঝে এ ঘটনার প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ সম্মেলনে সৈয়দা আখতার বেগম ছাড়াও উপস্থিত ছিলেন রিয়াদ আহমদ চৌধুরী এবং শামসুদ্দিন আহমদ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
  • যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু
  • কাপাসিয়ায় বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মুখে হাসি
  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম