Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে র‍্যাব-ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠান দণ্ডিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৭ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস :

সিলেট নগরের বন্দরবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার এবং সঠিকভাবে বিক্রয় বা সরবরাহ করা বাধ্যতামূলক। তবে কিছু প্রতিষ্ঠান এ বিধান মানছে না-এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গত ৯ মার্চ দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সিলেট মহানগরের কোতোয়ালি থানার বন্দরবাজার এলাকার হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং সঠিকভাবে পণ্য বিক্রয় বা সরবরাহ না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স হৃদয় অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা এবং শাহজালাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-৯ জানায়,জনস্বার্থে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ভাঙা-গড়ার গল্প নিয়ে আসছে ইয়াশ-ইভানার ‘একসাথে আলাদা’
  • কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
  • শরীয়তপুরে ভেজাল জুস কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ
  • উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম