Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

Tanazzina TaniabyTanazzina Tania
১:৫৭ pm ১১, নভেম্বর ২০২৫
in আইন ও আদালত, রাজনীতি, সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা
পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের ৪নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মিঠু (৫৩) এবং পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খোকন সরকার (৩৭)। সারোয়ার হোসেন মিঠু উপজেলার সাগরপুর গ্রামের ও খোকন সরকার দেওগ্রাম এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। তাঁদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হন। এ সময় আন্দোলনের আয়োজক সহিদ শেখ ও তাঁর সঙ্গে থাকা মো. রাফিককে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

ওসি আরও জানান, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় সারোয়ার হোসেন ও খোকন সরকারকে খুঁজছিল পুলিশ। পরে রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ মঙ্গলবার দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

Tags: আওয়ামী লীগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ইরান
  • মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল
  • মুক্তাগাছায় জন্মনিবন্ধন জটিলতায় বঞ্চিত শত শত শিশু
  • নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার জ্বালানি তেল জব্দ
  • মোজতবা খামেনিকে নিয়ে নতুন তথ্য দিলো রাশিয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম