Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে দুই মাদক কারবারি গ্রেফতার, ৫ লাখ টাকা উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৭ pm ০৮, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ পাঁচ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিভিন্ন মামলায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫) এবং সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)-কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে,শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে চুরি মামলার দুই আসামি,জিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি এবং নিয়মিত মামলার আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শুক্রবার (৮ মে) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন,অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিরোধীদলকে গঠনমূলক সমালোচনার আহ্বান রিজভীর
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • নিখোঁজ তরুণী উদ্ধার ও পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
  • শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন
  • চবিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন, রক্তদানে শিক্ষার্থীদের আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম