Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবির বৃষ্টিভেজা দিন: প্রকৃতি আর তরুণ প্রাণের গল্প

Bangla FMbyBangla FM
১:৩৪ pm ১৮, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
টাঙ্গাইলের সন্তোষে সবুজ প্রকৃতির কোলে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) বর্ষার দিনে যেন পায় এক নতুন জীবন। বছরের অন্য সময়ের তুলনায় এ সময় ক্যাম্পাসের রূপ হয়ে ওঠে আরও মোহনীয়, আরও আবেগঘন। গাঢ় মেঘে ঢাকা আকাশ, টুপটাপ বৃষ্টি আর হিমেল বাতাস মিলিয়ে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে এক অনন্য স্নিগ্ধতা।

বৃষ্টির প্রথম ফোঁটাতেই প্রাণ ফিরে পায় হতাশা চত্বর, হাতির কবর, হল চত্বর, প্রত্যয় ‘৭১, বিজয় অঙ্গন, কৃষ্ণচূড়া লেন কিংবা গ্রন্থাগার চত্বর। ধুয়ে যাওয়া গাছের পাতা, ভেজা লাল ইটের ভবন আর জলে ঝলমল পথ যেন হয়ে ওঠে প্রকৃতির রঙতুলিতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম।

শিক্ষার্থীদের চোখে, এই সময় ক্যাম্পাস যেন এক প্রেমিকের হাতে গড়া কবিতা—যেখানে প্রতিটি ধারা বলে চলে ভালোবাসার কথা। কেউ ছাতা হাতে ক্লাসে ছুটে যান, কেউ বা ইচ্ছা করেই বৃষ্টিতে ভিজে খোঁজেন অন্যরকম অনুভব। হাঁটার পথে কেউ নিজের সঙ্গে কথা বলেন, কেউ ভাগ করে নেন ছোট্ট এক ছাতার নিচে প্রিয় কারো সঙ্গে সময়ের নরম ছোঁয়া।

রানীপুকুরের ঘাটলায় বসে থাকা হোক বা কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে থাকা—প্রতিটি শিক্ষার্থীর চোখেমুখে থাকে প্রশান্তির রেখা। কেউ ছুটে যান মাঠে, মেতে ওঠেন ভেজা ঘাসে ফুটবল খেলায়। আর মধুখালার সেই প্রিয় টং-এর চা? এক কাপ চায়ের পাশে জমে ওঠে শত গল্প—ভালোবাসা, স্বপ্ন, হঠাৎ অভিমান কিংবা নিরব আত্মবিশ্লেষণ।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ধরা পড়ে মাভাবিপ্রবির এই রূপ। ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়েন অনেকেই—কেউ প্রকৃতি ফ্রেমবন্দি করেন, কেউ আবার মুহূর্ত ভাগ করেন ফেসবুক বা ইনস্টাগ্রামে। প্রাক্তন শিক্ষার্থীরাও ছবির নিচে মন্তব্যে জানান, কতটা মিস করছেন এই বৃষ্টিভেজা দিনগুলো।

রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন—
“আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে…”
তেমনি বৃষ্টির দিনে মাভাবিপ্রবি হয়ে ওঠে ছন্দময় এক জীবনগাঁথা। এখানে মিশে যায় রোমান্স, বন্ধুত্ব, স্বপ্ন আর প্রকৃতির অপার মমতা। ক্লান্তি ধুয়ে যায়, জেগে ওঠে নতুন স্বপ্ন। এ যেন তরুণ প্রাণের এক রঙিন স্বপ্নলোক—যার প্রতিটি ফোঁটা বৃষ্টি বলে যায় অমলিন অনুভূতির গল্প।

Tags: প্রকৃতিপ্রাণের গল্পবৃষ্টিভেজামেঘে ঢাকা আকাশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • বরিশালে ব্যতিক্রমী বর্ষবরণ: গুঠিয়ায় ভেদাভেদহীন সম্প্রীতির মিলনমেলা
  • মালেশিয়ার শ্রমবাজারের দরজা খোলে গেছে – বিমান প্রতিমন্ত্রী
  • সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম