Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাদেক হোসেন খোকার ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা সুমন নাজিরপুরে গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৬:৪২ am ০৭, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

স্টাফ রিপোর্টার:
ঢাকা সিটি করপোরেশনের অবিভক্ত সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকার ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা আব্দুস সালাম সুমনকে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) বিকেলে বাজারের ভাই ভাই বস্ত্র বিতান নামক দোকান থেকে উত্তেজিত জনতা তাকে শনাক্ত করে আটক করে এবং পরে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করে।

আটককৃত সুমনের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের বিশারকান্দি গ্রামে। তিনি মো. আব্দুল মজিদের ছেলে। জানা গেছে, সুমন ২০০৪-২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন এবং ২০১৪ সালে একই বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে চাকরি পান।

স্হানীয় যুবদল নেতা ওয়ালীউল্লাহ রাইসুল বলেন, “আমরা খবর পাই, খোকার ওপর হামলার ঘটনায় জড়িত সুমন বৈঠাকাটা বাজারে অবস্থান করছে। অতীতের ছবি ও ফুটেজ দেখে আমরা তাকে শনাক্ত করি এবং থানায় সোপর্দ করি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

উল্লেখ্য, ২০১১ সালের ৪ ডিসেম্বর ঢাকার আদালত চত্বরে সাদেক হোসেন খোকার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, সরকারি দলের ছত্রছায়ায় পরিচালিত সন্ত্রাসীরা এই হামলা চালায়। তখনকার পোস্টার, ছবি ও ভিডিও ফুটেজ দেখে জনগণ সুমনকে চিহ্নিত করে।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “আব্দুস সালাম সুমন নামের এক ব্যক্তিকে উত্তেজিত জনতার হাত থেকে নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন, এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম