Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পেট্রোলের দাম কমাতে খুচরা বিক্রেতাদের কড়া বার্তা ট্রাম্পের

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩১ pm ৩০, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রে জ্বালানির খুচরা মূল্য দ্রুত কমানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, অযৌক্তিকভাবে উচ্চ মূল্য ধরে রাখলে সংশ্লিষ্ট বিক্রেতাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পোস্টে ট্রাম্প বলেন, জ্বালানির খুচরা বিক্রেতাদের বিলম্ব না করে পেট্রোলের দাম কমানো উচিত। তার দাবি, বাজার পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা আদায় করা গ্রহণযোগ্য নয় এবং এমন কর্মকাণ্ড আইনসম্মতও নয়।

তিনি আরও বলেন, বিক্রেতারা যদি দ্রুত মূল্য সমন্বয় না করেন, তাহলে তাদের জন্য ‘বড় ধরনের সমস্যা’ তৈরি হতে পারে।

এ সময় ট্রাম্প প্রতি গ্যালন পেট্রোলের খুচরা মূল্য প্রায় ২ দশমিক ৫০ ডলারের মধ্যে নামিয়ে আনার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমে আসা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্পের এ বক্তব্য আসে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম কমার সুফল যাতে দ্রুত সাধারণ ভোক্তারা পান, সে লক্ষ্যেই খুচরা জ্বালানি বিক্রেতাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

Tags: ট্রাম্পপেট্রোলবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরাইলে সংঘর্ষের পর ৩য় দিনেও রণক্ষেত্র
  • বাউফলে অপসাংবাদিকতা রোধে আলোচনা সভা
  • দেশের প্রথম সমন্বিত লাইভ ফিড-অ্যাকোয়াফিড প্রযুক্তি উদ্ভাবন করল বাকৃবি
  • মধ্যনগরে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ
  • রিমান্ড শেষে কারাগারে অভিনেতা যাহের আলভী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম