Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ৪ হাজার কৃষককে প্রণোদনা বিতরণ

Bangla FMbyBangla FM
১:৩৪ pm ০২, জুলাই ২০২৫
in কৃষি
A A
0

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালী বাউফলে প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম  উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেলা ১২টায় এর কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। ওই  সময় উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার। কৃষি কর্মকর্তা রেদওয়ান তালুকদার, মো.ফোরকান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসাহাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি অফিসার জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। প্রণোদনায় উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির  বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারা প্রদান করা হয়। এছাড়া দুপুর ১টার দিকে  উপজেলা পরিষদ চত্বরে লাল ফিতা কেটে  জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়। মেলায় তিনটি স্টলে দেশীয় আম, জাম, কাঁঠাল, লিচু, কলাসহ বিভিন্ন ফলের সমাহার ছিল। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম