Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৫ pm ১৮, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা, খাবার ও হস্তশিল্পকে তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী ১৯ থেকে ২১ জুন শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হবে এ উৎসব।
উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকরা গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং উৎসব সফলভাবে আয়োজনের বিষয়ে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে,শ্রীমঙ্গল ও কমলগঞ্জ অঞ্চলে বসবাসরত ২৭টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী এ উৎসবে অংশ নেবে। তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা,জীবনচর্চা, লোকজ পণ্য,হস্তশিল্প এবং নানান ধরনের খাবারের প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্র জানায়,মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও আশপাশের চা বাগান এলাকায় বিভিন্ন ভাষাভাষী ও ভিন্ন গোত্রের প্রায় ৩৭টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী,শ্রীমঙ্গল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা ১৫ হাজার ৪৩৪ জন,যা উপজেলার মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ২৭ শতাংশ। স্থানীয় গবেষণা ও সাংস্কৃতিক সংগঠনগুলোর তথ্য মতে,উপগোত্র ও ভাষাগত বৈচিত্র্য বিবেচনায় এ অঞ্চলে ৯০টিরও বেশি ছোট-বড় নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৯ জুন শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি,উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির,সংসদ সদস্য নাসের রহমান, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুধু একটি উৎসব নয়, এটি দেশের বহুসাংস্কৃতিক ঐতিহ্য,সম্প্রীতি ও বৈচিত্র্যের এক অনন্য উদযাপন। তিনি দেশ-বিদেশের পর্যটক ও দর্শনার্থীদের উৎসব উপভোগের আহ্বান জানান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন,এ উৎসব অঞ্চলের নৃতাত্ত্বিক ঐতিহ্য,লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।
উৎসবের প্রথম দিনের কর্মসূচিতে অতিথিদের আগমন,বিকেল ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধন, স্টল পরিদর্শন এবং বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Tags: ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-জনগোষ্ঠীসিলেটহস্তশিল্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চু্য়াডাঙ্গা মাকে দেখতে এসে প্রকৌশলীর মৃত্যু 
  • রোহিঙ্গাদের জন্য আরও ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তা দিল ইইউ
  • পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণ নিয়ে উদ্বেগ ভিত্তিহীন: সেতুমন্ত্রী
  • কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন: অন্যায্য বদলি ও হামলা-মামলার প্রতিবাদে উত্তাল কর্মসূচি
  • পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে: সড়কমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম