Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রেনের বগি রেখে চলে গেল ইঞ্জিন!

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৭ pm ১৫, জুন ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের সংযোগ হুক ভেঙে ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়।

সোমবার (১৫ জুন) বেলা ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন ও যাত্রীবাহী বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিনটি সামনে কিছুটা এগিয়ে যায়, আর বগিগুলো লাইনে থেমে থাকে। পরে চালক বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিনটি পেছনে এনে বগিগুলোর সঙ্গে যুক্ত করেন।

ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়, ফলে ঢাকা–ময়মনসিংহ রেলপথে প্রায় দুই ঘণ্টা সেবা ব্যাহত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে হুক বিচ্ছিন্ন হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে এবং রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Tags: ইঞ্জিনট্রেনময়মনসিংহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম