Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যারিস্টার মইনুল হোসেনের অবদান দেশ ও জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে

Taslima TanishabyTaslima Tanisha
৮:২১ pm ১০, ডিসেম্বর ২০২৫
in অন্যান্য
A A
0

আজ ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১১ টায় তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল হলে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও নিউনেশন সম্পাদকমন্ডলীর সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দোয়া পরিচালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা আবদুল মোমিন। সংস্থার মহাসচিব আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি নিউ নেশন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সৈয়দ তোশারফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আবদুস সবুর, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স কমিশন চেয়ারম্যান এম. এ. হাশেম রাজু। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জেসমিন জুঁই, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরো, রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা এম. নাসিরুল হক, রাজনীতিবিদ মহিউদ্দিন আহমদ, সাপ্তাহিক রোববারের সাংবাদিক গোলাম নবী, চট্টগ্রাম এডিটর ক্লাবের সভাপতি এম. আলী হোসেন, জাতীয়তাবাদী সমমনা জোট নেতা সুজন চক্রবর্তী, গাজী মোস্তাফিজুর রহমান, মাহবুব পাটোয়ারী প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ইত্তেফাক ও নিউ নেশন সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার পথে ব্যারিস্টার মইনুল হোসেনের অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। ব্যারিস্টার মইনুল হোসেন মুক্ত সাংবাদিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আজীবন আপোষহীন ব্যক্তিত্ব ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যারিস্টার মইনুল হোসেনকে ব্যাপক নির্যাতন করেছেন, যা ইতিহাস কোনদিন ক্ষমা করবে না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মে দিবসে শ্রমজীবীদের প্রতি শ্রদ্ধা জানাল জাতীয় পার্টি
  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি
  • আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস
  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
  • সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম