Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নুরের ওপর যে আক্রমণ হয়েছে, এটা আমাদের জন্য একটা ম্যাসেজ: হাসনাত

Nuri JahanbyNuri Jahan
৯:২৭ am ৩১, অগাস্ট ২০২৫
in জাতীয়
A A
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে এটা সবার জন্য একটা ম্যাসেজ। সংস্কার না হলে একই পরিণতি অন্য যে কারও সাথে হতে পারে।

 

রোববার (৩১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিএনপি নির্বাচনের কথা বলছে আর এনসিপি নির্বাচনসহ সংস্কার ও বিচার চাইছে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডাক্তার মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক আমিনুল হক চৌধুরী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ
  • পদ্মায় যৌথ অভিযান, ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ
  • বেরোবির ক্যাফেটেরিয়ার খাবার ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের চরম অসন্তোষ
  • কাছিপাড়ার বৈশাখ, আমার শৈশব-কৈশোরের এক টুকরো স্মৃতি
  • হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম