Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুসলিম প্রেমিকার বাড়িতে সমকামী প্রেমের টানে হিন্দু তরুণী

Bangla FMbyBangla FM
৯:০৩ am ২৬, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, সারাদেশ
A A
0

টিকটকে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, আর তারপর ভালোবাসায় বদলে যায় দুই তরুণীর সম্পর্ক। প্রেমের টানে গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে ছুটে আসে এক তরুণী। ভালোবাসার দাবি নিয়ে হাজির হয় প্রেমিকার বাড়িতে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা আরোহী নামের এক তরুণী, যিনি ধর্মে হিন্দু ও বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। অপরদিকে রিতু নামের মুসলিম তরুণী থাকেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর তালুকদার বাড়িতে। বর্তমানে আরোহী রিতুর বাড়িতে অবস্থান করছেন।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্থানীয়দের চমকে দিয়ে তারা জানায়, পরস্পরকে ভালোবেসে নিজেদের মধ্যে ‘বিয়ে’ সম্পন্ন করেছে। তবে তাদের কাছে বৈধ কোনো বিয়ের নথিপত্র দেখাতে পারেনি।

আরোহী বলেন, “আমরা আবেগে নয়, মন থেকে ভালোবেসেছি।”
তাদের দাবি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে টিকটকের মাধ্যমে প্রথম পরিচয় হয়, এরপর সম্পর্ক গভীর হয় এবং শেষমেশ ভালোবাসার টানে একে অপরের কাছে ছুটে আসে।

এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহ আলম জানান, আরোহী নিখোঁজ উল্লেখ করে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। সেই ডায়েরির সূত্র ধরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশের প্রচলিত আইনে সমলিঙ্গের বিয়ে স্বীকৃত নয়, ফলে পুরো বিষয়টি এখন আইনগত তদন্তের আওতায় রয়েছে। দুই তরুণীর এই সাহসী সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোড়ন তুলেছে এবং সামাজিক অঙ্গনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে।

Tags: দুই তরুণীর সম্পর্কসমকামী প্রেমের টান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম