Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৪৭ pm ১০, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না ডা. তাসনিম জারার।

নির্বাচন কমিশনে করা আপিল গ্রহণ করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. তাসনিম জারা বলেন, আপিল মঞ্জুর হওয়ায় তিনি স্বস্তি ও কৃতজ্ঞতা অনুভব করছেন। গত এক সপ্তাহ তার জন্য ছিল ভিন্নধর্মী ও আবেগঘন অভিজ্ঞতার।

দেশ-বিদেশের অসংখ্য মানুষ শুভকামনা ও দোয়া জানিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, “রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি—অনেকে হতাশ হয়েছেন, কষ্ট পেয়েছেন। আবার একই সঙ্গে দোয়া ও সমর্থন জানিয়েছেন। এই জনসমর্থনই আমাকে আগামী নির্বাচনে লড়াই করার শক্তি দিয়েছে।”

ডা. তাসনিম জারা আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন তিনি প্রতীক বরাদ্দের জন্য আবেদন করবেন এবং তার পছন্দের প্রতীক হচ্ছে ফুটবল। নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও তিনি ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আশাবাদী।
উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার (৫ জানুয়ারি) তিনি কমিশনে আপিল করেন। অবশেষে আপিল শুনানিতে তার পক্ষে রায় আসে।

Tags: তাসনিম জারারাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ৬টি আসনের ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
  • বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ কমিটির আত্মপ্রকাশ
  • সেনাবাহিনী সুনামগঞ্জ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার
  • মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব,জাককানইবি’র ২য় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ বছরে পদার্পণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম