Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে আসবেন তারেক রহমান: বিএনপি নেতা

Taslima TanishabyTaslima Tanisha
৬:৫৭ pm ১৮, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় বিমান বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। তার স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিমানবন্দর এবং যাত্রাপথের জন্য বিস্তারিত প্রস্তুতি পরিদর্শন করেছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের টিম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম, নিজে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতা বিমানবন্দর পরিদর্শন করেছেন। বিমানবন্দর থেকে গাড়িতে ওঠা, এভার কেয়ার হাসপাতাল (যেখানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া) এবং গুলশানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পর্যন্ত যাত্রাপথের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিনাটি পর্যবেক্ষণ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “সরকারের সংশ্লিষ্ট মহল ও সব বিভাগীয় প্রধানের সঙ্গে আমাদের নিরাপত্তা টিমের প্রধান নিয়মিত বৈঠক করেছেন। এ বিষয়ে সব ধরনের সমন্বয় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

তিনি জানান, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা ২৪ ডিসেম্বর রাত বা ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় এসে নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকতে পারেন।

বিএনপি নেতা আরও বলেন, “তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যেন অতীত ৫৫ বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে, তা ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসে এ ধরনের ঘটনা স্মরণীয় হয়ে থাকে—সেজন্য সমস্ত আয়োজন করা হচ্ছে।”

বিমান ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১:৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের
  • ‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা
  • গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
  • জামালপুরে সালিশে হামলা, নিহত ১
  • মাটিরাঙ্গায় তেল ভোক্তা পর্যায়ে বিক্রি না করে অন্যত্র সরবরাহ ও অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম