Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী গ্রেফতার

Bangla FMbyBangla FM
৯:১১ pm ২৪, এপ্রিল ২০২৬
in Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস:

শ্রীমঙ্গলে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩,শিশু হত্যা মামলার মূল আসামী আটক মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ও রাতের বিভিন্ন সময়ে পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগ এলাকার কুখ্যাত সন্ত্রাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফা (২৬) দীর্ঘদিন ধরে শাপলাবাগ,সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে স্থানীয়দের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছিল। গত ১২ এপ্রিল রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করে সে। ঘটনার পর থেকেই রুয়েল আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে রুয়েল মিয়াকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী রাশেদ মিয়া (২৬)কেও আটক করা হয়। রুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি এবং রাশেদের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এর আগে আরও ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে,আরেকটি অভিযানে শ্রীমঙ্গলের আলোচিত শিশু জুনায়েদ মিয়া (১৫) হত্যা মামলার মূল আসামী আলামিন (২২)কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জ জেলার একটি প্রত্যন্ত এলাকা থেকে তাকে আটক করেন শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী।

পুলিশ জানায়,গত ২৭ মার্চ আলামিনের নেতৃত্বে পরিকল্পিতভাবে জুনায়েদকে হত্যা করে তার মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আগেই ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জবানবন্দির ভিত্তিতে মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আলামিনের নাম নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে,উভয় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: আসামী গ্রেফতারশ্রীমঙ্গলে সন্ত্রাসী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: লাইনে দীর্ঘ অপেক্ষার পর হতাশ মোটরসাইকেল আরোহীরা
  • স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্টের এক বছরের আংশিক কমিটি ঘোষণা
  • লালম‌নিরহা‌টে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের উ‌দ্বোধন
  • গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল ইবি ছাত্রদলের
  • রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম